লাখাইয়ে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবকের নাম বাবুল দাস (১৮)। তিনি লাখাই উপজেলার ১নং ইউনিয়নের মামুদপুর গ্রামের নারায়ন দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দাস বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল, সে প্রায় সময় বিষ খেয়ে মরে যাবে বলে পরিবারের লোকজনকে বলতো, শুক্রবার দুপুরের দিকে বাবুল দাস বিষ পান করে।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী শামসুল আরেফিন জানান, বিষাক্রান্ত অবস্থায় তাকে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আমরা তাকে ওয়াশ করি। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আজকের সিলেট/এএসআর
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








