গতকাল শুক্রবার মাত্রই শুরু হলো বিপিএল। শুরুর ২৪ ঘন্টা পার না হতেই নেমে এলো খারাপ খবর। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া দেশবরেণ্য এই কোচের শারীরিক অবস্থা নিয়ে এবার তথ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
অসুস্থ কোচকে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে ঢাকা বিবৃতিতে উল্লেখ করেছে, 'ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরীক্ষানিরীক্ষার পর আরও তথ্য জানানো হবে।'
তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হওয়ায় তড়িঘড়ি করে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয় মেডিকেল টিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর খবর ভেসে আসলেও নির্ভরযোগ্য কোন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায় নি।
আজকের সিলেট/ মিমো
ক্রীড়া প্রতিবেদক 








