মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাটালতলী) বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।
আজকের সিলেট/এএসআর
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








