লালাবাজারে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:২৭ AM

লালাবাজারে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৩:০৪:৫২ PM

লালাবাজারে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় র‌্যাবের চেকপোস্টে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে ট্রাকে করে সিলেটে নিয়ে আসার সময় ট্রাক তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের বাহুবল থানার রঘুরামপুর মিরপুরবাজার এলাকার হরেন্দ্র দেবের ছেলে উজ্জল দেব (৩২) ও একই এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ শাহজাহান মিয়া (৩২)।

এরআগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর