সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ১
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৫:৫৯:০০ PM

সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ১


সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগিছা থেকে ৩২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌণে ১টার দিকে (বুধবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাপুলিশের আম্বরখানা ফাঁড়ির একদল সদস্য বাদামবাগিছা ২নং রোডের এসকে স্টোরের সামনা থেকে তাকে গ্রেপ্তার করে।

জাহাঙ্গীর আম্বরখানা বড়বাজার এলাকার ১২৬নং বাসার বাসিন্দা ও মৃত ফজলু মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৯/০৮/০১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর