শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৪, আটক ৪৭ যানবাহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৩:৫৮:০৭ অপরাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৪, আটক ৪৭ যানবাহন


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ৩৫ পিস ইয়াবা, ১০০ ক্যারেট এবং ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর