শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৫:৫৪:৫৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় সড়কের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, জুমার নামাজের পর স্থানীয়রা পূর্ব শ্রীরামপুর এলাকার উল্লাপাড়ায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, ওই ব্যক্তি গত কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁর পরিচয় শনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর