ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুলাউড়া শহরের দুটি এবং ব্রাহ্মণবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
এ সময় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের তালিকা অনুসরণ ও প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
আজকের সিলেট/এএসআর
মৌলভীবাজার প্রতিনিধি 








