বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৪ PM

বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৪:৩৫:১০ PM

বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাব। ক্লাবের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

‘শীতার্তদের পাশে দাঁড়াই’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের এ মানবিক উদ্যোগে সহযোগিতা করে হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান এডভোকেট জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমদ ছাইম ও এহসানুল করিম খোকন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সদস্য জয়নুল ইসলাম, ফাহিম আহমদ, মোকাব্বির হোসেন এবং সহযোগী সদস্য মো. জয়নুল ইসলাম, মনজুরুল হাসান মনজু, আব্দুর রহমান আল মাহবুব, হাসান মাহবুবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। তারা আরও বলেন, গত কয়েক বছরে বিয়ানীবাজারসহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দরিদ্র ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর