এনসিপির নির্বাচনি ইশতেহার উপ-কমিটি গঠন, প্রধানের দায়িত্বে এহতেশাম
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ AM

এনসিপির নির্বাচনি ইশতেহার উপ-কমিটি গঠন, প্রধানের দায়িত্বে এহতেশাম

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০২:০৩:২৪ PM

এনসিপির নির্বাচনি ইশতেহার উপ-কমিটি গঠন, প্রধানের দায়িত্বে এহতেশাম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার বিষয়ক উপ-কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন   দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে।

এছাড়াও উপ-কমিটির সদস্যরা হলেন– জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম ও তুহিন মাহমুদ।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর