ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা: নিরাপত্তার দাবিতে কর্মবিরতি, প্রশাসনের সাথে বৈঠক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ PM

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা: নিরাপত্তার দাবিতে কর্মবিরতি, প্রশাসনের সাথে বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০২:১৭:৩৫ PM

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা: নিরাপত্তার দাবিতে কর্মবিরতি, প্রশাসনের সাথে বৈঠক


সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও ওয়ার্ডে ভাঙচুরের ঘটনায় কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসেছে প্রশাসন।

শনিবার সকাল থেকে নিরাপদ কর্মস্থলের দাবিতে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে তারা হাসপাতালে আগত রোগীদের কোনো সেবা দিচ্ছেন না। তবে হাসপাতালটির মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারসহ অন্যান্য দায়িত্বরত চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইতোমধ্যে ইন্টার্ন চিকিৎসক পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে আছি।

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীসেবায় কোনো বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়নি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর