একপ্রান্তে একের পর এক ব্যাটার যখন হতাশ করে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন অন্যপাশে বুড়ো মাহমুদউল্লাহ প্রান্ত আগলে রেখে পঞ্চাশে পৌঁছে গেলেন । ক্যারিয়ারের সপ্তম ফিফটি করতে খেললেন তিনি ২৭ বল। স্ট্রাইক রেইট ১৮৫ এর উপর! ২ চার ও ৪ ছক্কায় মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।
এ রিপোর্ট লেখার সময় ১২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান। মাহমুদউল্লাহ আউট হয়ে যান ৩১ বলে ৫৪ রান করে।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে সফরকারীরা।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








