টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি: বালাগঞ্জে মামুনুল হক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ PM

গণভোটে 'হ্যাঁ' বিজয়ী করার মধ্যদিয়ে বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে বিদায় করুন

টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি: বালাগঞ্জে মামুনুল হক

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ থেকে

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৮:০১:৫৫ PM

টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি: বালাগঞ্জে মামুনুল হক


রিক্সা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। 

মঙ্গলবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর নির্বাচনী প্রচারণায় এ আহ্বান জানান তিনি।  

এ সময় প্রতিদ্বন্দ্বী সকল দলের প্রতি আহ্বান করে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বাগত জানাই ‘যদি ভাবেন টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। লড়াই করতে চাইলে রাজপথে আসুন। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে এটা অন্য দশটি নির্বাচনের মতো নয়। এই নির্বাচন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গণভোটে 'হ্যাঁ' বিজয়ী করার মধ্যদিয়ে বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে বিতারিত করার নির্বাচন।

এ সময় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফত এনসিপি সহ ১১ দল  নেতাকর্মী ও সিলেট-৩ আসনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবে আমীরে জামায়াত সহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ মুসলেহ উদ্দিন রাজুকে সমর্থন দিয়েছেন আপানারাও ঐক্যবদ্ধভাবে কাজ করে রিক্সাকে সংসদে পাঠাবেন। সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য জেলা ও স্থান শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে মামুনুল হক সিলেট-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজুকে পরিচয় করিয়ে দেন এবং রিক্সা মার্কার পতিক হাতে তুলে দিয়ে ভোট চান।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর