মধ্যনগর উপজেলা সদরে সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ তোফায়েল আহম্মেদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের মধ্যবাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও দাড়িপাল্লা প্রতীকের সুনামগঞ্জ এক আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওঃতোফয়েল আহম্মেদ খান।
মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃআলী হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদর ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মোছাব্বির।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃআব্দুল্লাহ, যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কবির, মোঃলুৎফর রহমান দুলাল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, বিএনপি থেকে সদ্য আগত নেতা ফেরদৌস আহমেদ, হাজী মোঃসিরাজউদ্দীন সহ কয়েকটি উপজেলা থেকে আগত দশদলীয় জোটের নেতৃবৃন্দ প্রমুখ।
দাঁড়িপাল্লা প্রতীকে সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর মাওঃতোফায়েল আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,বিগত দিনগুলো আপনারা দেখেছেন,আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে।রাষ্ট্রে ইনসাফ ও সাম্য স্বাধীনতা প্রতিষ্টায় আগামীদিনে দাঁড়িপাল্লার বিকল্প নেই।
চাদা, ঘুষ ও দুর্নীতি মুক্ত, সুষম উন্নয়ন দেশ গড়তে আসুন সকলি ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২তারিখে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে ভোট চেয়েছেন তিনি।আপনার, আমার, সকলের বৈচিত্র্যময় সৌন্দর্যের বাংলাদেশকে রক্ষা করতে হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








