সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৩৩, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১২৩টির
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ PM

সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৩৩, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১২৩টির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০১:০১:০৮ PM

সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৩৩, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১২৩টির


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মহানগর ট্রাফিক বিভাগ ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসএমপির এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ৩৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে আইন ভঙ্গের অভিযোগে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর