বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ঈদের উপহার পৌঁছায়নি, এমপির হস্তক্ষেপ চাইলেন শিশির মনির

সংবাদদাতা

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০১:৫৬:৪১ অপরাহ্ন

ঈদের উপহার পৌঁছায়নি, এমপির হস্তক্ষেপ চাইলেন শিশির মনির


দিরাই-শাল্লা এলাকার জনগণের কাছে এখনো পৌঁছেনি ঈদ উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রীর উপহার এমন অভিযোগ তুলে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার এক সংক্ষিপ্ত চিঠিতে তিনি বলেন, ঈদুল ফিতর পেরিয়ে প্রায় ১০ দিন হলেও দিরাই-শাল্লা উপজেলার সাধারণ মানুষের হাতে এখনো সরকারের দেওয়া ঈদ উপহার পৌঁছায়নি। এতে করে সুবিধাভোগী অনেক মানুষ বঞ্চিত হচ্ছেন।

শিশির মনিরের লিখা চিঠি

চিঠিতে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত উপহার বিতরণ নিশ্চিত করা হবে।

চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর