বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচের শেষ ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে। এ ম্যাচ চলাকালে কানায় কানায় পূর্ণ দর্শকদের উল্লাসে কাঁপছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে তীরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই বড় ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী। এই ম্যাচকে উৎসাহ ও উদ্দীপনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
টসে জিতে বাংলাদেশ টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কাকে বেটিং আহবান করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৫ রান।
সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ লঙ্কানদের বিপক্ষে অনেক দ্বৈরথ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
সিলেট মানুষেরা ক্রিকেট প্রেমের কথা কে না জানে! টাইগারদের কোনো ম্যাচ হলেই দলমত নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ায় এই চায়ের দেশের ক্রিকেট প্রিয় মানুষেরা। গলা ফাটিয়ে নিজেদের সমর্থন জানান দেয় তারা।
সিরিজে প্রথম ম্যাচে মাঠে দর্শকের তেমন উপস্থিতি ছিল না বললেই চলে। তবে গত ম্যাচে চিত্রটা ছিল ভিন্ন মাঠে দর্শক উপস্থিতি ছিল অনেক।
প্রায় ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি আজকের ম্যাচে গ্যালারি প্রায় পূর্ণ। কানায় কানায় পরিপূর্ণ গ্যালারির প্রতিটি অংশ, নেই তিল ধারণের ঠাঁই। চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
উল্লেখ্য যে, টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতি কম থাকলেও সে ম্যাচে সিলেটের ছেলে জাকেরের মারমুখী ব্যাটিং ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে। দর্শক হয় স্টেডিয়ামমূখি।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








