প্রাক্তন স্ত্রীকে উৎসর্গ করে এস আই টুটুলের নতুন গান!
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ AM

প্রাক্তন স্ত্রীকে উৎসর্গ করে এস আই টুটুলের নতুন গান!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১১:০১:০০ AM

প্রাক্তন স্ত্রীকে উৎসর্গ করে এস আই টুটুলের নতুন গান!


‘চার দেয়ালে বন্দি’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। গানের কথা লিখেছেন লিটন ঘোষ জয়। সুর ও সংগীতায়োজনের গানের প্রযোজনাও করেছেন শিল্পী এস আই টুটুল নিজে।

জানা গেছে, গানটি প্রকাশ হয়েছে গায়কের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানটি টুটুল উৎসর্গ করেছেন দেশের শীর্ষ ড্রামার ও নগর বাউল ব্যান্ডের সদস্য এহসান এলাহী ফান্টিকে তার সেসব ভক্তদের, যারা ভীষণ একা। টুটুলের পাশাপাশি গীতিকার লিটন ঘোষ জয় তার গীতিকথা উৎসর্গ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদকে।

এস আই টুটুলের কথায়, ‘চার দেয়ালে বন্দি’ তার অন্যান্য গানগুলো থেকে একটু অন্যরকম। যে ধরনের গান তার পছন্দের তালিকায় সব সময় ছিল, সেসব গানের আদলে এটি তৈরি করা হয়েছে। তাই এই গানের ভিউ নিয়ে খুব একটা ভাবছেন না। স্বল্পসংখ্যক শ্রোতাও যদি গানটি পছন্দ করেন, তাহলেই এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবেন।

একই সঙ্গে টুটুল অনুরোধ করেছেন, এ আয়োজন যাদের উৎসর্গ করা হয়েছে, গানের সঙ্গে কেউ যেন তাদের জীবনের কোনো মিল খুঁজতে না যান। কারণ সেই মানুষগুলো তার খুবই প্রিয় এবং তাদের সঙ্গে দীর্ঘ পথচলায় হৃদয়ে জমা হয়েছে অগণিত সুখস্মৃতি। তাই এই ক্ষুদ্র সৃষ্টি উজ্জ্বল নক্ষত্রের মতো সেই মানুষদের উৎসর্গের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এস আই টুটুল। যে কারণে শ্রোতারা অনেক দিন এই তারকাশিল্পীর নতুন কোনো গান শোনার সুযোগ পাননি। তবে ভক্তদের কথা ভুলে যাননি টুটুল। যে কারণে নতুন করে গানের ভুবনে সরব হয়ে উঠেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর