বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৬:৫০:৫০ অপরাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক


হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রতন মিয়ার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং ‘ইসকাফ’ নামের নেশাজাতীয় মাদক উদ্ধার করে ডিবি পুলিশ।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি মধ্য বেজুড়া এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর