জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়মশিউর রহমানকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগ–এর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








