শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৫০ লাখ টাকার চোরাইপণ্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৩:০১:১৭ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৫০ লাখ টাকার চোরাইপণ্য আটক


গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়। আটক করা মালামালের আনুমানিক বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাইপণ্য আটক করা হয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর