শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কাল সিলেটে সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৬:৩২:৪৫ অপরাহ্ন

কাল সিলেটে সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির


আগামীকাল শুক্রবার এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে জানানো হয়েছে এই তথ্য । 

সফর সূচির মধ্য রয়েছে:  সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যের সাথে মিশে থাকা বাসিয়া খাল পরিদর্শন করবেন। এরপর বেলা ১টায় শেখঘাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন মন্ত্রী।

দুপুর আড়াইটায় প্রয়াত অধ্যাপক সৈয়দ মকসুদ আলী (টিলাগড়) এবং প্রয়াত শামীম খান (কাজীটুলা)-এর বাসভবন পরিদর্শন ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকাল সাড়ে তিনটায় হাটখোলা ইউনিয়ন বিএনপির সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকাল সাড়ে ৫টা ২০মিনিটে মিনিটে কালীঘাট ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করবেন নিজ বাসভবনে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর