বিশ্বনাথে জঙ্গলে মিললো নিখোঁজ তরুণীর লাশ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM

বিশ্বনাথে জঙ্গলে মিললো নিখোঁজ তরুণীর লাশ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ১০:৩১:৩৭ AM

বিশ্বনাথে জঙ্গলে মিললো নিখোঁজ তরুণীর লাশ


বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর রাজমিনা বেগম নামে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

শনিবার  রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর ২টা থেকে রাজমিনা কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী।

শনিবার কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা কাটতে যায়। সেখানে দুর্গন্ধ পেয়ে বাউন্ডারি দেয়ালের কাছে গেলে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাজমিনার অর্ধগলিত লাশ দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী কে বলেন, গত মঙ্গলবার মেয়েটি নিখোঁজ হয়। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।

সিলেটের বিশ্বনাথ থানার  ওসি গাজী মাহবুবুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর