মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।
রোববার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মরিয়ম মারা যায়।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








