বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৭:১৬:১৯ অপরাহ্ন

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মকসুদ মিয়া ওই গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে।

সোমবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে নোয়াগাঁও গড়দার হাওরের মাঠ থেকে গরু আনতে যান মকসুদ মিয়া। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর