সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫০ AM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৬:৩১:২৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম বন্ধন। তার বয়স ছিল পাঁচ মাস। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ২৯ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

হাম ও রুবেলার সংক্রমণ রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর