দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলের মৃ ত্যু
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৮ AM

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলের মৃ ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৯:৩০:০৯ AM

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলের মৃ ত্যু


হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

শনিবার রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেল যোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর