সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM

আহবায়ক সোহেল কবীর, সদস্য সচিব ফয়সাল আমীন

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৫:৫৮:৪৮ PM

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ


আত্মনির্ভরশীল স্বাবলম্বী সাংবাদিকজীবন গঠন, সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক সুদৃঢ়করণ, পেশাগত ঐক্য, সংহতি, উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূ লক কার্যক্রমের মহান ব্রতে সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশন ( Sylhet United Journalist Association, SUJA) এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

সোমবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত  রেস্তোরাঁয় এক সভায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি । এতে সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল।

দৈনিক সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চিফ ফয়সাল আমীন, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চিফ শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলা বাজারের সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাত বেলার প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক শুভ প্রতিদিনে আলোকচিত্রী মো. করিম মিয়া, দৈনিক সংগ্রামে আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

সভায় ব্যাপক আলোচনার পর উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে কবীর আহমদ সোহেলকে আহবায়ক ও ফয়সাল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন-
কাওছার আহমদ, মুনশী ইকবাল, সিন্টু রন্জন চন্দ, শফিক আহমদ শফি, কবির আহমদ, এম জে এইচ জামিল ও শাহেদ আহমদ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর