প্রাথমিক বিদ্যালয়ের জিয়া-খালেদার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ PM

প্রাথমিক বিদ্যালয়ের জিয়া-খালেদার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৮:৫১:৩৬ AM

প্রাথমিক বিদ্যালয়ের জিয়া-খালেদার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য নির্ধারিত তিনটি বই সংক্রান্ত আগের আদেশ বাতিল করেছে সরকার। গতকাল সোমবার  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে।

এতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা স্মারকের নির্দেশক্রমে বাতিল করা হলো।

এ-সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর