তিন দফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ AM

তিন দফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১০:৪৫:৩৫ AM

তিন দফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম


টানা তিন দফা বাড়ার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩৫৪ দশমিক ৫৮ ডলারে নেমে আসে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর