বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ PM

বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৪:১৯:৪৪ PM

বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বৈদ্যুতিক শকে আহত অবস্থায় একটি উল্টোলেজি বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকায় একটি বানর বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসার পর তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা দেখতে পান, বৈদ্যুতিক শকে আহত বানরটি একটি উল্টোলেজি বানর (সিংহ বানর)। পরবর্তীতে আহত বানরটিকে দ্রুত উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বানরটিকে রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর