নবীগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ AM

নবীগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৬:২১:৪৫ PM

নবীগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩


হবিগঞ্জের নবীগঞ্জ থানার সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট থানার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরণ মিয়া (২২), কবির মিয়ার ছেলে বায়েজিন মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ থানার বড়চর (শ্যামপুর) গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে কালো রঙের একটি হায়েস গাড়িতে করে মাদক পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রুস্তুমপুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ২৬ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর