সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ই রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বুধবার যোহরের নামাজের পরপরেই শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ইসলাম ধর্মানুসারীগণ। শোভাযাত্রা সমাপ্তির পুর্বমুহুর্ত পর্যন্ত অংশনেন থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের চৌকস দল।
পরবর্তীতে মধ্যনগর ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








