গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতামুলক প্রচারণা সভা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতামুলক প্রচারণা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৭:১২:১৫ PM

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতামুলক প্রচারণা সভা


গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে ওয়াশ বিষয়ক সচেতনতা এবং অনুশীলন উদ্বুদ্ধকরণে বিদ্যালয় ভিত্তিক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজি।

অনুষ্ঠানে স্থানীয় মেম্বার নবীব আলী (নবই) এর সভাপতিত্বে ও মাস্টার মনজুর আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবনেতা ও সমাজকর্মী রুকন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ দত্ত, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস শুকুর, ছাত্রনেতা দেলওয়ার হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল হোসেন, ওয়াশ বিষয়ক আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার ওয়াশ ফেসিলেটর সাইদুর রহমান আফজল, ইউনিয়ন ওয়াশ ফেসিলেটর মার্জানুল আযহার জুনেদ, যুবনেতা ফরিদ আহম, মাশুক আহমদ, জামিল আহমদ প্রমূখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর