দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হুমায়ুন কবিরের মন্ত্রিত্ব!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ PM

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হুমায়ুন কবিরের মন্ত্রিত্ব!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০১:২৪:২৬ PM

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ  হুমায়ুন কবিরের মন্ত্রিত্ব!


বৃটেন ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থানায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবিরের মন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিষয়টি নিয়ে জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়েও উঠেন। এটি নিয়ে এখন ব্যাপক সমালোচনা চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) বলছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করেন। তবে কমপক্ষে ৯০% মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীকে সংসদ সদস্যদের মধ্য থেকে নিতে হবে এবং সর্বোচ্চ ১০% এমন ব্যক্তিদের মধ্য থেকে নেওয়া যেতে পারে, যারা সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য।

আর বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২)(গ)-এর মূল বিধানটি হলো- “কোনো ব্যক্তি কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা কোনো বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।”  অর্থাৎ, এটি সংসদ সদস্য হওয়ার অযোগ্যতার একটি কারণ। সরকারি আইনভান্ডারে অনুচ্ছেদ ৬৬(২)(গ)-এর সঙ্গে এ বিধানটি রয়েছে।

অর্থাৎ, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত সংসদ সদস্য হওয়ার সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে। ফলে বিদেশি নাগরিকত্ব ধরে রেখে এমন ব্যক্তি, যিনি অনুচ্ছেদ ৬৬(২)(গ)-এর কারণে সংসদ সদস্য হওয়ার অযোগ্য, তাকে মন্ত্রী/প্রতিমন্ত্রী করার ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা রয়েছে।

সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রেসব্রিফিংয়ে  বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরাসরি জবাব না দিয়ে বলেছেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের... বাংলাদেশি। আমি মনে করি না, এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে... কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।’

এসময় প্রতিমন্ত্রী সিলেটি ভাষায় বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজকর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?’

বিষয়টি নিয়ে জানতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবিরকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি। এমন কি হোয়াসটআপে ম্যাসেজ দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

এসটি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর