পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় আন্দিউড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে স্থানীয় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
র্যালিটি আন্দিউড়ার চকবাজার থেকে শুরু হয়ে পূর্ব আন্দিউড়া প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আন্দিউড়া শাহী ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নাতে রাসুল পরিবেশন করেন এবং দরুদ ও সালাম পাঠ করেন।
আন্দিউড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী অপুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনাব্বির রেজভীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দিউড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোত্তাকিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার মোঃ ছাদেক মিয়া, সহ সভাপতি এখলাছুর রহমান সিরাজী, অর্থ সম্পাদক মোঃ সাইফুল মিয়া মেম্বার , নির্বাহী সদস্য ওবায়েদ উল্লাহ, শেখ শামীম রেজভী,সদস্য মাতিন খন্দকার,মতিন মিয়া,মোঃ ফায়েজ মিয়া, উপদেষ্টা সাহেদ চৌধুরী, আঃ আউয়াল তালুকদার, স্বপন মিয়া,সাস্তু খান,আলমগীর তালুকদার প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণ করা হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








