মেসিহীন আর্জেন্টিনার বড় জয়
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

মেসিহীন আর্জেন্টিনার বড় জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ১২:১১:২৭ PM

মেসিহীন আর্জেন্টিনার বড় জয়


চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু তার অভাব বুঝতে দেননি বাকিরা। দাপুটে ফুটবল খেলে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সময় শনিবার সকালে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবলে এল সালভাদরকে চেপে ধরে আর্জেন্টিনা।

১৬তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়েও যায় লাতিন জায়ান্টরা। আনহেল দি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায় আর্জেন্টাইনরা। এবার লক্ষ্যভেদ করেন এনজো ফার্নান্দেস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে লিওনেল স্কালোনির দল।

বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে আরও এক গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিং দেন লো সেলসো। বাকি সময় ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর