জেলের পেট থেকে 'জ্যান্ত কুঁচিয়া' উদ্ধার করলেন ডাক্তাররা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০২ PM

ওসমানী হাসপাতালে ডা. কে জেড আলমের নেতৃত্বে অস্ত্রোপচার

জেলের পেট থেকে 'জ্যান্ত কুঁচিয়া' উদ্ধার করলেন ডাক্তাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৪:৪৯:৩২ AM

জেলের পেট থেকে 'জ্যান্ত কুঁচিয়া' উদ্ধার করলেন ডাক্তাররা


মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে ২৫ ইঞ্চি লম্বা কুঁচিয়া মাছ প্রবেশ করে পেটে, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করে পট থেকে সেই কুচিয়া জ্যান্ত অবস্থায় বের করা হয়। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অবিশ্বাস্য ও দুর্লভ এক অপারেশন সম্পন্ন হয়েছে গত রোববার। যা এ যাবৎকালের স্বরণীয় ঘটনা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসমানী মেডিকেল সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ধনমুন্ডার ছেলে সম্ররামুন্ডা (৫৫) একজন রেজিস্ট্রার কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। গত ২৩ মার্চ সম্ররামুন্ডা (৫৫) স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হটাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। তখন তিনি অনুভব করেন তার পায়ু পথে কি যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেন নি তিনি। পরে সম্ররামুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব হয়।

গত রোববার স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীর চিকিৎসকগণ তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভিতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। কর্তব্যরত ডাক্তাররা সিনিয়দের সাথে আলাপ করে সম্ররা মুন্ডাকে সন্ধায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক ২ ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভিতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া (জেল ফিস) বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। পরে পেটের ভিতর কুচিয়া  জনসাধারণের মধ্যে জানাজানি হলে সিলেট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে জ্যিান্ত কুচিয়াটি বের করা হয়। অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জ্যান্ত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ (জেল ফিস) উদ্ধার করা হয়েছে। এটা একটা অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল যা আমাদের টিম ভালোভাবে সম্পন্ন করেছে। রোগী পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে সম্ররা মুন্ডা ওসমানী মেডিকেলের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর