জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসে।
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান। এর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।
আজকের সিলেট/ জেকেএস
আন্তর্জাতিক ডেস্ক 








