সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনের বিজয়ী সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরীকে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় তাকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আজকের সিলেট ডটকম-এ 'হুসাম উদ্দিন চৌধুরীকে বিএনপি নেতার ফুলেল শুভেচ্ছা, স্যোসাল মিডিয়ায় ভাইরাল' শিরোনামে সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ৯টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়।
শোকজের চিঠিতে বলা হয়, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহা চিঠি প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে আপনার স্বপক্ষে কোন বক্তব্য থাকলে নিম্নস্বাক্ষরকারীদ্বয়ের বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।'
আজকের সিলেট/কেআর
নিজস্ব প্রতিবেদক 








