সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধমে স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছিলো। এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
বক্তারা আরও বলেন- নতুন প্রজন্মকে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। তবেই দেশের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এতে দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ইউনুছ আলী।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








