হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্য বাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে ১৪ , ১৫ ও ১৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী ৭০৩ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে ।
এদিকে এবার মুড়ারবন্দ দরবার শরীফের কঠোর নিরাপত্তা দিয়ে থাকবেন পুলিশ প্রশাসন , মোতাওয়াল্লী , মাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও খাদেমদের নিয়োগকৃত স্থানীয় অসংখ্য সেচ্ছাসেবক কর্মী । ১৪ জানুয়ারি থেকে পবিত্র ওরস শুরু । ওরস কর্মসূচি মধ্যে রয়েছে , প্রথম দিন ভোর সকালে হযরত ( মাদনী) সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) সিপাহসালার পূর্ব - পশ্চিম রওজা সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ গিলাফ চড়ানো ।
১৬ জানুয়ারি রাত ১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস সমাপ্তি হবে । আশেকান ভক্ত বৃন্দরা ঐতিহাসিক মুড়ার বন্দ দরবার শরীফে পবিত্র ওরস শরীফে কারো কোনো কিছু দান করার ইচ্ছুক থাকলে , তবে কারো কাছে দান না করে সরাসরি দরবার শরীফে মোতাওয়াল্লীর ০১৭১৬১৩৭৯৬১ যোগাযোগ করে দান করুন বা সরাসরি এসে যোগাযোগ করুন ।
উক্ত ৩ দিন পবিত্র ওরস সফলের লক্ষ্যে সারাদেশের দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতী।
আজকের সিলেট/শায়েস্তা/ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








