জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩০ AM

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৮:৪৫:৫৬ AM

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে নাজিফা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।


নিহত নাজিফা বেগম উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। 


জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে প্রতি রাতের ন্যায় ঘরের দরজা বন্ধ করে সন্তান নিয়ে শুয়ে ছিলেন নাজিফা বেগম। গভীর রাত ১টার দিকে মেয়ের কান্নার শব্দ শোনে স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রীকে খোঁজ করে দেখেন তার স্ত্রী ঘরের পাশে একটি জাম গাছের মধ্যে ঝুলন্ত আছে। পরে তার স্বামীসহ স্বজনরা মিলে জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। 


জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে আমাদের থানার এসআই আরিফুল সহ একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত করার জন্য সুনামগঞ্জ প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/১০ জানুয়ারি/এস এস/ জে কে এস

সিলেটজুড়ে


মহানগর