কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৯ PM

কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ১১:২৫:৪৫ AM

কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২


সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শহন কুমার কানু বিষয়টি নিশ্চিত করেছেন জানান, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ  জানান, সিলেটগামী পাথরবাহী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া । প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুইজন নিহত হয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর