ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ PM

ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১১:২৪:৫৩ AM

ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


ওসমানীনগরে দুই মামলার সাজাপ্রাপ্তসহ মোট ৯ মামলার গ্রেফতারি পরোয়ানায় পলাতক আব্দুল বারী (৫৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের আতাউল্লাহ গ্রামের মখলিছ মিয়ার পুত্র।

বুধবার বিকেল ৪টার দিকে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর