সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী সহ তিন জনের লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ AM

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী সহ তিন জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০১:১৩:০৯ PM

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী সহ তিন জনের লাশ উদ্ধার


সিলেট নগরীতে একই পরিবারের তিনজনকে হত্যা করেছে দুর্বিত্তরা। বুধবার সকালে নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহতদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী ও একজন কাজের মেয়ে।

নিহতরা হলেন- মিতালি ১১১ নিকুঞ্জ বাসা বাসিন্ধা আবরু মিয়ার পুত্র এমএ সাত্তার (৮২), সাত্তারের স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং বাসার কাজের মেয়ে নগরীর জল্লারপার এলাকার বাসিন্ধা তাহমিনা (১৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাবা, মা ও মেয়ের লাশ পাওয়া যায়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের ধারণা, হত্যার পর ঘাতকরা বাথরুমে হাত-মুখ ধুয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও ঘটনাটি তদন্তে কাজ করছে।

এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর