বিশ্বনাথে মেয়র ও কাউন্সিল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৪ PM

বিশ্বনাথে মেয়র ও কাউন্সিল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০৮:২৯:৫৭ AM

বিশ্বনাথে মেয়র ও কাউন্সিল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া


বিশ্বনাথে পৌর মেয়র ও পৌর কাউন্সিলর দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয়ে আজ। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করছে পৌরশহর জুড়ে। এতে পথচারী সহ দুই পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে পড়ে।

রোববার বিকেলে বিশ্বনাথে মেয়রের বাসার সম্মুখে ও খুরশিদ আলী কমপ্লেক্সের সামনে ১০০ ফুট দুরত্বের ভিতরে উভয় পক্ষের সভা আয়োজন কে কেন্দ্র করে বিশ্বনাথ পৌর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

জানা যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েলে মেয়র পক্ষের সভাস্থলে থাকা চেয়ার ভাংচুর করে ধাওয়াকারিরা। আহতরা স্থানীয় উপজেলা হাসপাতাল ও সহ ভিন্ন ভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে মইরুন নেছা নামের এক পথচারীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রফিক হাসান।

ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

যেভাবে ঘটনার সুত্রপাত হয়

পৌরসভার উন্নয়ন কাজে লুটপাট কে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ ও মারধরের ঘটনা ঘটে বিগত দিনে। ইতিপূর্বে মহিলা কাউন্সিলর রাসনা বেগমের উপর মেয়র পক্ষের হামলারও একটি ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন রাসনা বেগম। এই মামলায় মেয়র ছাড়া ওপর ৭ অভিযুক্ত আদালত থেকে জামিন লাভ করেন। এনিয়ে মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে পৌর শহরে । এই পরিস্থিতির মধ্যে আজ উভয় পক্ষ সমাবেশের আয়োজন করে। সমাবেশ কে ঘিরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং পৌর মেয়র মুহিবুর রহমানের গ্রেপ্তার ও অপসারণের দাবীতে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মেয়র মুহিবুর রহমানের বাসা থেকে তার (মুহিব) পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করেছি।

বিষয়টি নিয়ে জানতে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সাথে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর