বার ও বেঞ্চ উভয়ই একে অপরের পরিপুরক : প্রধান বিচারপতি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৭ AM

বার ও বেঞ্চ উভয়ই একে অপরের পরিপুরক : প্রধান বিচারপতি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৪:৫৫:৩২ AM

বার ও বেঞ্চ উভয়ই একে অপরের পরিপুরক : প্রধান বিচারপতি


প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশাকে জীবিকা হিসাবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপুরক কেউ কারো প্রতিপক্ষ নন। অনুষ্ঠানে তিনজন আইনজীবীকে আইন পেশায় ৫০ পুর্তি হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায় কুঞ্জ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশীদ ও পুলিশ সুপার আক্তার হোসেন।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর