সিলেটের ১০ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ PM

সিলেটের ১০ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৪:০০:০১ AM

সিলেটের ১০ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশের ১৫৬টি উপজেলার ন্যায় সিলেট বিভাগের ১০টি উপজেলায় শুরু হয়েছিল মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ। বিকেল ৪ টায় গিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার ৩টি উপজেলা ছাড়াও বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদে ২য় ধাপে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে মঙ্গলবার।

সকাল ৮টায় গ্রহণ  শুরু হলেও ভোটগ্রহনের শুরুর দিকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায় নি। তবে বেলা বাড়ার সাথে ভোটারদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়।

আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলার রাজনগর প্রতিনিধি বার্তা কক্ষকে জানান, কিছু কিছু ভোট কেন্দ্রে ৩-৪ জন ভোটার ও কিছু কিছু ভোট কেন্দ্রের লাইন ফাকা দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।

প্রথম ধাপে মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। তবে দ্বিতীয় ধাপের ভোট কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হয়। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে নেওয়া হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর