মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক নিহত হয়েছেন। নিহত হিরা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। হিরার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা। এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছালে পিছনদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








